ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

শেনজেন ভিসায় জাল কাগজ জমা দিলেই আবেদন বাতিল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

Link Copied!

শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আবেদন সরাসরি বাতিল করা হবে বলে কঠোর সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনগুলো।

সোমবার (১৮ মে) যৌথভাবে জারি করা এক বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, ইউরোপগামী বাংলাদেশি আবেদনকারীদের ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল ও প্রকৃত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের ভুয়া, পরিবর্তিত বা জাল নথি পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে আবেদনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত প্রকৃত কাগজপত্র জমা দিন।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শেনজেন ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তারা জালিয়াতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আবেদন যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি বা ভুয়া তথ্য প্রমাণিত হলে ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মূলত ইউরোপের বিভিন্ন দেশে যেতে আগ্রহী বাংলাদেশিদের জালিয়াতি ও প্রতারণা থেকে বিরত রাখতেই এই কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাসগুলো।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান