ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৫, ৩:১৩ বিকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় কাবিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজী মোড়-সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাবিরুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কাবিরুল। এ সময় শিবগঞ্জ পৌরসভার হাজী মোড়-সহড়াতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাবিরুল।’

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ । ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো