ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ও র‍্যালি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৫, ৩:২৪ বিকাল

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ‘তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফ।

বক্তব্য দেন শিক্ষানবিশ আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার ও সোহরাব হোসেনসহ অনেকে। তারা বলেন, ১৯৮৭ সালে ভূকম্পন জরিপের মাধ্যমে শালবাহানে তেলের খনি আবিষ্কার হয় এবং ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদ এর উদ্বোধন করেন।

ফরাসি কোম্পানি ‘ফরোসল’ ৮ হাজার ফুট গভীর একটি কূপ খনন করে তেল উত্তোলন শুরু করলেও মাত্র এক সপ্তাহের মাথায় কার্যক্রম বন্ধ করে চলে যায়। কিন্তু এত বড় একটি প্রকল্প কেন হঠাৎ বন্ধ হলো, তার প্রকৃত কারণ আজও অজানা।

বক্তারা অভিযোগ করে বলেন, ফরোসল কোম্পানি পরে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার কাছাকাছি একটি স্থানে খনন কার্যক্রম শুরু করে, যেটি শালবাহান তেল খনির বিপরীতপ্রান্তে অবস্থিত। অনেকের মতে, ওই অঞ্চল থেকে এখনো গোপনে তেল উত্তোলন করছে ভারত।

বক্তারা সরকারের কাছে জোরালো দাবি জানান—

শালবাহান তেল খনি বন্ধ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করতে হবে, খনি পুনরায় চালু করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধন শেষে একটি র‍্যালি তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা