ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১:৪৫ বিকাল

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সোহান মীর নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের লোহাগড়া-মহাজন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে। নিহত যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে যশোরে নেওয়ার পথে সোহান মীর মারা যান।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, আহত সোহান মীরকে প্রথমে নড়াইল হাসপাতালে আনা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার সময় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা