ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লালমনিরহাটে বাসচাপায় চাচা-ভাতিজি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৫, ১১:৫৪ সকাল

Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাচা রমজান আলী (৪৫) ও ভাতিজি খাদিজাতুল কোবরাকে(২৬)। তারা কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নাবিলা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী নিহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় ভাতিজিও।

ওসি আলী আকবর বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো