ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৫, ২:৫১ বিকাল

Link Copied!

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় একজন এসআই ও একজন এএসআইসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাড়িভাঙা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদত, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো