ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ১০:২৮ সকাল

Link Copied!

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য প্রথমবার মাঠ জরিপ পরিচালিত হয়। সেই সময় রেলস্টেশনের জন্য কয়েকটি সম্ভাব্য স্থানও চিহ্নিত করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের দাবিতে রেল মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র দাখিল করা হয়। তৎকালীন রেলমন্ত্রী রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কিন্তু আজও এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে। শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। যেহেতু এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, তাই সমৃদ্ধ লক্ষ্মীপুর গঠনে রেল সংযোগ অপরিহার্য।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

বক্তারা অবিলম্বে রেললাইন স্থাপনের বাস্তব পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র