ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

র‍্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই বছরের শিশুসহ তিনজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৫, ২:৩১ বিকাল

Link Copied!

পটুয়াখালী সদরে শনিবার (১১ অক্টোবর) সকালে র‍্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই র‍্যাবের গাড়িতে ছিলেন।

দুর্ঘটনা ঘটে সকাল ৮টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায়, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। বিপরীতে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের বাস আসার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই বছরের শিশু নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “দুর্ঘটনাস্থল থেকে আমরা র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে ২০-২২ জন আহতকে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে