ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর মাধ্যমে এই অর্থ জীবন রক্ষাকারী মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর পদ্মা স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপির উপস্থিতিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেয়িসোনি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই অনুদান বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শরণার্থী জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করতে নমনীয় ও বহু-বার্ষিক তহবিল হিসেবে ব্যবহৃত হবে।

এই সহায়তার মাধ্যমে জরুরি খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নারী, শিশু, কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবাও জোরদার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ঘোষিত তিন বছর মেয়াদি ৩৭ কোটি অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বৈশ্বিক মানবিক সহায়তার অন্যতম বৃহৎ উদ্যোগ। তিনি বলেন, ইউএনএইচসিআরকে দেওয়া সর্বশেষ ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অনুদান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি অস্ট্রেলিয়ার অব্যাহত সমর্থনেরই প্রতিফলন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত