ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রোড ক্র্যাশের তথ্য সংগ্রহে সিএমপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৯ বিকাল

Link Copied!

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা জোরদারকরণ ও তথ্যপ্রমাণভিত্তিক পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনা হ্রাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) রোড ক্র্যাশের তথ্য সংগ্রহের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং অনলাইনে দুর্ঘটনা রিপোর্ট ফরম (এআরএফ) এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহায়তায় এ কর্মশালাটি বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. আসফিকুজ্জামান আক্তার বিপিএম মহোদয়। এসময় প্রধান অতিথি বলেন, রোড ক্র্যাশের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্র্যাশের কারণ চিহ্নিত করতে পারবো এবং ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। এ ধরনের তথ্য কার্যকর সড়ক নিরাপত্তা নীতি প্রণয়ন ও দুর্ঘটনা হাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সিএমপির নবগঠিত সড়ক নিরাপত্তা সেল (আরএসসি) ও রোড ক্র্যাশের তথ্য সংগ্রহের নতুন এসওপি সম্পর্কে অবহিত করেন । তিনি রোড সেফটি সেল (আরএসি)’র কার্যক্রম, সেলে সংযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব, ক্র্যাশের তথ্য সংগ্রহের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই প্রক্রিয়া দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের গুণগত মান ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করবে।

এরপর অ্যাকসিডেন্ট রিপোর্ট ফরম (এআরএফ) এর তথ্য কাগজ-কলমে ও অনলাইনে লিপিবদ্ধ করার পদ্ধতি নিয়ে একটি সেশন পরিচালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। এসময় অংশগ্রহণকারীদের হাতেকলমে পুরো প্রক্রিয়াটি শেখানো হয়। পরবর্তীতে তারা পদ্ধতিটির ব্যবহারিক অনুশীলন করেন।

কর্মশালায় সিএমপির প্রতিটি থানা থেকে, অফিসার-ইন-চার্জ, পরিদর্শক, উপ-পরিদর্শক, অপারেটর এবং রোড সেফটি সেল এর কর্মকর্তা সহ মোট ৩৬ জন কর্মকর্তা অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র