ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রেলযাত্রায় টিকেট প্রাপ্তি সহজীকরণে রেলপথ উপদেষ্টার নির্দেশনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ৫:৪২ বিকাল

Link Copied!

ট্রেনের টিকেট প্রাপ্তি অধিকতর সহজ, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, টিকেট প্রাপ্তি ও ভ্রমণে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে হবে। যাত্রীরা যেন সহজে টিকেট কিনতে পারে সে ব্যবস্থা করতে হবে। টিকেটের ক্রয় প্রক্রিয়ায় যাত্রীরা কতটুকু সন্তুষ্ট হতে পারছে তা বিবেচ্য। অনেক ক্ষেত্রে অনলাইনে কাঙ্খিত গন্তব্যের টিকিট না পেয়ে যাত্রীরা হতাশ হন। সেক্ষেত্রে নিকটস্থ কোন স্টেশনের কোন সময়ের জন্য টিকিট অবশিষ্ট রয়েছে সার্চ অপশনে যাত্রীর নিকট যেন তা স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপিত হয় সে ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনবোধে রেলওয়ের বাইরের এক্সপার্টদের পরামর্শ নিতে হবে।

সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, অধিক পরিমান যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বাড়তি ট্রেন সার্ভিস চালু করার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্যারেজ সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া টিকেট কালোবাজারি ও রুট রেশনালাইজেশনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রসাশন)-কে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, টিকেট কালোবাজারি প্রতিরোধে তরুনদেরকে সম্পৃক্ত করতে এবং ম্যানুয়েল পদ্ধতিতে সংরক্ষিত কোটার টিকেট বিক্রি বন্ধ করতে নির্দেশনা প্রদান করেছেন।

সভায় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো