ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রিকশাচালকদের অবরোধে বন্ধ ট্রেন, রাজধানীজুড়ে যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৪, ১২:৫৪ বিকাল

Link Copied!

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইনে রিকশা ফেলে অবরোধ পালন করছেন চালকরা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া রাজধানীর সবগুলো মূল সড়কে সৃষ্টি হয়েছে যানজটের।

বৃহস্পতিবারের (২১ নভেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন রিকশাচালকরা। এতে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নেয়। এতে ক্ষুব্ধ রিকশাচালকরা বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এতে সৃষ্ট যানজটে ভোগান্তি পড়েছেন অফিসগামী যাত্রীরা।

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, শিয়া মসজিদ, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বেশিরভাগ সড়কই অবরোধ করছেন তারা। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারা ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

মহাখালীতে অবরোধ কর্মসূচিতে থাকা নাছিম আখতার নামের একজন বলেন, দুইদিন ধইরা রিকশা বন্ধ, বাসায় বাজারও বন্ধ। এইভাবে পেটে লাথি মারলে তো না খেয়ে মরতে হবে। তাই আমরা অবরোধ পালন করছি। ট্রেন বন্ধ হলে কিছু যায় আসে না। রিকশা চালাতে দিলে ট্রেনও চলবে, নইলে আমরা সব কিছু বন্ধ করে দিবো।

ট্রেন যোগাযোগ বন্ধের কারণে বিপাকে পড়েছেন রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা। রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বসিলা এলাকার এক রিকশাচালক বলেন, সকালে রিকশা নিয়া বের হওয়ার পর আমার রিকশার তার কেটে দিয়েছে। আমি কারণ জিজ্ঞাসা করলে আমাকে চড়-থাপ্পড় মেরেছে। আমাদের দাবি, আমাদের রোজগারের পথ বন্ধ করা যাবে না।

মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, আধাঘণ্টা ধরে এখানে আটকে আছি। অফিসের সময় পার হয়ে গেছে কিন্তু রাস্তা ক্লিয়ার না হওয়ায় যেতে পারছি না।

প্রসঙ্গত, রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো