ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৫, ১২:০১ বিকাল

Link Copied!

রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালকসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় শনিবার (৩১ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, দুর্ভাগ্যবশত, ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

দুই শিশুসহ ৩০ জনকে আহতাবস্থায় ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। রুশ সংবাদ সংস্থাগুলোর মতে, নিহতদের মধ্যে ট্রেনচালকও ছিলেন।

রাশিয়ার ফেডারেল রোড ট্রান্সপোর্টেশন এজেন্সি রোসাভটোডোর জানিয়েছে , ধসে পড়া একটু সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

আরআইএ সংবাদ সংস্থা অনুসারে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। ভাইগোনিচি গ্রামের কাছে ধসে পড়া একটি সেতুর সঙ্গে সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে এটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খুঁজছেন। এ ঘটনার পর ভাইগোনিচির একটি স্কুলে যাত্রীদের জরুরি থাকার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো