ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

রাশিয়ায় চাকরির নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৬, ১২:৪৫ বিকাল

Link Copied!

উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ জন বাংলাদেশি যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছে সরকার।

রোববার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড-এর লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু এজেন্সির কারণে বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

মন্ত্রী আরও জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় অবস্থানরত ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা, চাকরির ধরন, বেতন-ভাতা এবং চুক্তির শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত