ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে বাসচাপায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

রাজশাহীর পবাতে বাসচাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার(৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।

এ ব্যাপারে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, চাঁপাইনবাবঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেশ ট্রাভেলস যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে সাতজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো