ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৫, ১০:৫৩ সকাল

Link Copied!

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) বিকালে নগরীর বিহাস মোড়, পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া উপজেলার ধাদাস এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এদের মধ্যে দুজন স্কুল ও কলেজছাত্র।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মো. সাকলাইনের ছেলে স্কুলছাত্র মো. সাদিক (১৫)।

পবা উপজেলার কাটাখালীর বাখরাবাজ এলাকার রবিউল ইসলামের সালেহ আহমেদ (৩২)।

এছাড়া, পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী।

কাটাখালী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল বলেন, বিকাল ৩টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে নগরীর উপকন্ঠ পবার কাটাখালীর আদর্শ কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সাদিকের মৃত্যু হয়।

নিহত সাদিক পবার হরিয়ান এলাকায় কোচিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে আদর্শ কলেজ এলাকায় অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর বিহাস মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সালেহ আহমেদ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। পথে বিহাস মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যান।

অন্যদিকে বেলপুকুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ (১৮) আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো