ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ীতে পিকআপে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ সকাল

Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বুধবার (২৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায়। নিহতরা হলেন কু‌ষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং প‌শ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকামুখী সবজিবোঝাই পিকআপটি চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে