ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমানে বন্দুক হামলা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৪, ৪:৫৭ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে একটি বিমানবন্দরের রানওয়েতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে গুলি চালানো হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-২৪৯৪ বন্দুক হামলার কবলে পড়েছে। বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়ে।

পরে বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে বিমানটির ককপিট লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তবে এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে এক্সে একটি পোস্ট দিয়েছে লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো