ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি বৃদ্ধি, কার্যকর ১ অক্টোবর থেকে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৫, ১০:১২ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা নিতে খরচ বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির সরকার বি১/বি২ ক্যাটাগরির পর্যটন ও ব্যবসায়িক ভিসার ফি ১৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ১৮৫ ডলার থেকে বাড়িয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৪৩৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ হাজার টাকার সমান।

নতুন এই ফি যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের শুরু, অর্থাৎ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে আগ্রহীরা যুক্তরাষ্ট্র সফরে আরও বেশি ব্যয়বহুল পরিস্থিতির মুখে পড়বে।

বি১/বি২ ভিসা, যা সাধারণত পর্যটক, আত্মীয়-স্বজনদের দেখা ও স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়, সেটির ফি এতটাই বাড়ানো হয়েছে যে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পর্যটন ভিসা ফি হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।

তবে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনের (ESTA) আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, তারা যুক্তরাষ্ট্র সফরের জন্য আলাদা ভিসার প্রয়োজন পড়ে না।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ফি ফেরতযোগ্য হতে পারে, তবে কীভাবে বা কবে সেটি ফেরত দেওয়া হবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কাঠামো নেই। ফলে আবেদনকারীরা এ বিষয়ে অনিশ্চয়তায় থাকছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ভিসা ফি একটি বড় পরিবর্তন। পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ ব্যয় হবে প্রায় ২ হাজার ডলার—বাংলাদেশি টাকায় যা আড়াই লাখেরও বেশি।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু