ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

যুক্তরাষ্ট্রে ডিভি প্রোগ্রাম সাময়িকভাবে স্থগিত, নিরাপত্তা পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৬, ২:১১ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ঘটে যাওয়া গুলিবর্ষণ এবং একজন অধ্যাপক হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তি ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়া পুনঃমূল্যায়ন ও স্ক্রিনিং আরও কঠোর করার উদ্দেশ্যে এই বিরতি দেওয়া হয়েছে। “ভিসা আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তো নয়-তা যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই না ডিভি প্রোগ্রামের কোনো দুর্বলতা কাজে লাগিয়ে অনিরাপদ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক,” উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যেই ডিভি ভিসার জন্য আবেদন করেছেন বা যাদের ইন্টারভিউ নির্ধারিত, তাদের প্রক্রিয়া চলবে। তারা নির্ধারিত সময়ে ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। তবে ইন্টারভিউ সফল হলেও নতুন কোনো ভিসা ইস্যু করা হবে না, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।

যাদের কাছে ইতিমধ্যেই বৈধ ডিভি ভিসা রয়েছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্থগিতাদেশের কারণে কোনো বৈধ ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়নি। এছাড়া ডিভি-২০২৭ লটারির সংক্রান্ত কোনো নতুন আপডেট এই মুহূর্তে নেই।

স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছে, এই স্থগিতাদেশের কোনো ব্যতিক্রম বা ‘এক্সেপশন’ থাকবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুরো প্রক্রিয়াটি পুনঃমূল্যায়নের পরই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত