ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে ইউপিএসের কার্গো বিমান বিধ্বস্ত, তিন ক্রুর সন্ধান মেলেনি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা তিনজন ক্রুর সর্বশেষ অবস্থার কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর— বিবিসি।

ইউপিএস এক বিবৃতিতে জানায়, ফ্লাইট-২৯৭৬ নামের ওই বিমানে তিনজন ক্রু ছিলেন। তাদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের ছিল। এটি লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে।

লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের আশপাশের পাঁচ মাইল এলাকায় ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে এক্সে (আগের টুইটার) জানিয়েছে লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যদিও ফুটেজগুলোর সত্যতা যাচাই চলছে।

কেন্টাকির গভর্নর জানিয়েছেন, দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি