ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  • অন্যান্য

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধ, ভিজিটর ভিসা চলবে স্বাভাবিকভাবে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ । ৯৮ জন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্রান্ট ভিসা) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। তবে পর্যটন, ব্যবসা, শিক্ষা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিজিটর ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে সোমবার এই তথ্য জানানো হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এই স্থগিতাদেশ প্রযোজ্য হয়েছে। বিশেষভাবে যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা তুলনামূলকভাবে বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

তবে ভিসা স্থগিত হওয়ার পরও প্রভাবিত দেশের নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। যেকোনো নতুন নির্দেশনা ও তথ্যের জন্য আবেদনকারীদের সরাসরি সংশ্লিষ্ট অফিস বা ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।