ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ২

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ । ২৬২ জন

যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর জেলার মাসুদুর রহমান মিলন (৪০) এবং যশোর উপশহরের সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)। আহতরা হলেন—বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। নতুনহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিলন ও জুই মারা যান। গুরুতর আহত মামুন ও মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।