ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে পার্কিং করা বাসে আগুন: দুর্ভাগ্যক্রমে বস্তিবাসীরা রক্ষা পেয়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

Link Copied!

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে আগুন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় পাশের বস্তিবাসীরা অল্পের জন্য রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা ছুটে যান। কাছে গিয়ে কাউকে না পেয়ে, স্থানীয়রা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির সুপারভাইজার হান্নান খান জানিয়েছেন, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) যশোর–মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। তিনি জানান, আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়রা বলছেন, পার্কিং করা বাসের পাশে বস্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিপুল ক্ষতি হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, চালকের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক ধারনা। ঘটনাস্থলে থাকা নৈশ্যপ্রহরী তখন পাশে চা খেতে গিয়েছিলেন, আর সুপারভাইজার বাসে ফেরার পথে ছিলেন। পুলিশ ইতিমধ্যেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা