ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ট্রাকের চাপায় কৃষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ২:১৬ বিকাল

Link Copied!

যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষকের নাম আবুল কালাম (৫৫)। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, মঙ্গলবার সকালে কৃষক আবুল কালাম বাইসাইকেলে করে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী এক ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপরে পড়ে গেলে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র