ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ২:৩১ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের পাশে মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পাতভেজ মোশারফ (১৯) পেকুয়া উপজেলার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার বন্ধু সাঈদী নামের একজন গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা।

এঘটনায় সিএনজিতে থাকা আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর নিহত এবং আহতরা বেশকিছু সময় ঘটনাস্থলে পড়েছিলো৷ পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যায়। এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মেরিন ড্রাইভ একেবারে পিচ্ছিল হয়ে যায়। এসময় সাবধানে গাড়ি চালানো উচিত। না হলে বড় ধরনের বিপদ ঘটতে সময় লাগে না। বেপরোয়া গতির কারণে প্রতিনিতই মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা ঘটে আসছে।

টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো