ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলের পেছনে সাকুরার ধাক্কা, প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

২৪ ঘণ্টার মাথায় ফের বরিশাল জেলার বাকেরগঞ্জে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সেনা সদস্যের স্ত্রী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো হোসনে আরা (৩২) ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টে কর্মরত ল্যা.কর্পোরাল মো. বুলবুলের স্ত্রী। আহতরা হলেন ল্যা.কর্পোরাল মো. বুলবুল (৩৫) ও তার ছেলে আদিয়ান (৩০ মাস)। আহত বুলবুল চাকরির কারণে দুধলমৌ এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেলযোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। পথে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসনে আরা প্রাণ হারান। এ সময় বুলবুল ও তার শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিএমএইচে পাঠান।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাত ১২টায় আহতদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা জব্দ করেছেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো