ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১,আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৫, ২:৪০ বিকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈমুর মুন্সি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নাঈমুর বাহাদুরপুর এলাকার হাজীকান্দির তৈয়ব আলী মুন্সির ছেলে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুপুরে শিবচর উপজেলায় ব্যক্তিগত কাজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাঈমুর। শিবচর-ঠেঙ্গামারা আঞ্চলিক সড়কে পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন নাঈমুর ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমুরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো