ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৫, ১২:৫৭ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতরা হলেন – মেহেদী হাসান ( ২৯) ও মাহামুদুল হাসান (৩১। মেহেদী চাঁদপুরের মতলব উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দু’জন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো