ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে পদচারী–সেতুর দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রদীপ কুমার দে (৬৮) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত শ্যামা প্রসাদের ছেলে। তিনি বারইয়ারহাট পৌর বাজারে চা-পাতার পাইকারি ব্যবসা করতেন।

প্রদীপ কুমারের ভাতিজা রাজীব দে বলেন, সকালে তিনি ব্যবসায়িক কাজে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। ভোরে পৌর বাজারের পদচারী-সেতুর দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘ভোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওই বৃদ্ধ। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব, ধান-চালেও মিলবে সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, প্রস্তাব ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে স্বাবলম্বী হবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রতিমন্ত্রী

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার, টানা পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২, আহত ৮

আবারও কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পর কমলো রুপার দামও

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা