ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মির্জাপুরে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৫, ৩:১২ বিকাল

Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দেওহাটা ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশা চালক রহিজ সিকদার (৪৬), উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে। যাত্রী আব্দুল হামিদ (৬০), রশিদভাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় অটোরিকশার চালক যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ওঠে। এ সময় দ্রুতগতির বাসটি অটোরিকশাকে চাপা দেয়। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি সোহেল সারোয়ার বলেন, অটোরিকশা চালক মহাসড়কে উল্টো পথে যাওয়ার চেষ্টা করায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি আটক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র