ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাহিন্দ্রা উল্টে স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৫, ২:৪৪ বিকাল

Link Copied!

ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে নাফিজ মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ফরিদপুর সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাফিজ মোল্লা ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার ছেলে। সে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে নাফিজ বড় ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, নাফিজ পড়াশোনার পাশাপাশি সবজি ব্যবসায়ী বাবাকে সাহায্য করত। সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার দোকান বাহিরদিয়া বাজারে। নাফিস ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে বাহিরদিয়া নিয়ে আসতো বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। আজ ভোরে একটি মাহিন্দ্রা করে নাফিস পাইকারি দামে সবজি কেনার জন্য ফরিদপুর শহরের হোলিপোর্ট বাজারে যাচ্ছিল। এ সময় সে মাহিন্দ্রার সামনে চালকের পাশে বসা ছিল। মাহিন্দ্রাটি মুসলিম মিশনের সামনে পৌঁছালে সড়কের উঁচুনিচুর কারণে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় নাফিস মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত নাফিসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো