ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে একজন দালাল, দুজন বাংলাদেশি ও ১৯ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (মঙ্গলবার) ভোরে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই এলাকার কয়েকটি ঘর থেকে এক দালালসহ দুই বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গাসহ মোট ১৯ জনকে আটক করে নৌবাহিনী।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

Facebook Comments Box

আরও পড়ুন

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি