ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়া ফেরত পাঠালো বিদেশি প্রবাসী ২০১ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ১:২২ বিকাল

Link Copied!

মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে ২০১ জন প্রবাসীকে, যার মধ্যে ১৮ জন বাংলাদেশি রয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানায়। নতুন বছরের শুরুতেই বিদেশি বন্দিদের প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করা হয়েছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে মোট ২০১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন-১৬০ জন ইন্দোনেশিয়ার, ১৮ জন বাংলাদেশের, ১৩ জন পাকিস্তানের, চারজন কম্বোডিয়ার নাগরিক এবং তিনজন করে ভারত ও সিঙ্গাপুরের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগ জানায়, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসনের পর সকল বন্দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর প্রধান কার্যক্রমের মধ্যে বন্দি প্রত্যাবাসন অন্যতম। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে, যাতে সাজা শেষ করা বন্দিরা দেশে অবৈধভাবে অবস্থান না করে এবং ডিপোতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।

প্রত্যাবাসনের সকল বিষয়-যেমন টিকিট ক্রয়-ডিপোতে অবস্থিত নির্ধারিত সার্ভিস কাউন্টার থেকেই করা হয়, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। মধ্যস্বত্বভোগী ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

বন্দি প্রত্যাবাসন সংক্রান্ত তথ্য বা জিজ্ঞাসার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ডস ও ট্রান্সফার ইউনিটে (ফোন: ০৭-৬৯৯৩৫৪০) যোগাযোগ বা অনলাইন অনুসন্ধান সিস্টেম (এসপিও) ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় অভিবাসন আইন কার্যকর রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত