ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ার শ্রমবাজারে স্থবিরতা, কী পরামর্শ অর্থনীতিবিদের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ বিকাল

Link Copied!

স্থবির হয়ে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির প্রধানমন্ত্রীর আশ্বাসেও গলছে না বরফ। যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশী। সদিচ্ছার অভাব বলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। আর ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। বায়রার তথ্যানুযায়ী, চলতি বছরের ৩১ মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে ৫ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে ৭৯ হাজার টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। তবে শেখ হাসিনার আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেননি ১৫ থেকে ১৭ হাজার কর্মী।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বায়রা।

বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, যারা যেতে পারেননি, তাদেরকে নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। প্রসেস চলছে। মন্ত্রণালয়ও কাজ করছে, হাইকমিশনও কাজ করছে। কিন্তু এখনও আমাদের কাছে দৃশ্যমান কোনো অগ্রগতি মনে হয়নি।

জনশক্তি রফতানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইনভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন তারা।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, পুরো পদ্ধতিটাই চলে গেছে ইনফরমাল চ্যানেল বা আন্ডারগ্রাউন্ডে, যেটার কোনো তথ্য-উপাত্ত নেই। বিভিন্ন কারণ দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যত দ্রুত সম্ভব এ বিষয়ে আইন করা দরকার। সেইসঙ্গে শক্ত হাতে আইন বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে।

অবৈধ ভিসা কেনা-বেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২