ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ার জোহরে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩২ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার জোহর রাজ্যে বিশেষ এক অভিযানে ৪৯ বিদেশি অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ৮ জন। অভিযানটি শনিবার (১৩ ডিসেম্বর) তামান জোহর জয়া এলাকার ১৬টি দোকানঘর এবং আবাসিক ভবনে পরিচালিত হয়।

জোহর ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে মালয়েশিয়ায় বৈধ ভ্রমণ নথি নেই এবং অনেকেই অনুমোদিত সময়ের বেশি সময় দেশে অবস্থান করছিলেন।

আটক ৪৯ জনের মধ্যে দেশের ভিত্তিতে বিভাজন: বাংলাদেশি ৮, মিয়ানমার ২৪, পাকিস্তান ১১, এবং ইন্দোনেশিয়ান ৬ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূলত দোকানঘর এবং আবাসস্থলগুলোতে বসবাস করে অবৈধভাবে কাজ করতে দেখা গেছে।

মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস আরও জানান, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। সকল আটককৃতকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে। তিনি জানান, রাজ্যকে অবৈধ অভিবাসীমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা