ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর ইঙ্গিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ৪:০৪ বিকাল

Link Copied!

উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে। দেশটির সরকার অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর ইঙ্গিত দিয়েছে। এই ভিসা কার্যকর হলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর জন্য শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি উত্থাপন করেন। বৈঠক শেষে আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নীতিগতভাবে মন্ত্রী গ্র্যাজুয়েট প্লাস ভিসার বিষয়ে সম্মতি জানিয়েছেন, তবে কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো চাকরির সুযোগ থেকে বঞ্চিত। নতুন ভিসা চালু হলে এই সুবিধা তারাও পাবেন।

একই দিনে ড. ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বৃত্তির সংখ্যা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশি ডিগ্রির স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ‘থ্রি জিরো’ ক্যাম্পেইনের (দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা) প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকগুলোতে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান, যাতে দুই দেশের শিক্ষা সহযোগিতা আরও জোরদার হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত