ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় পাচারকালে ২৫ বাংলাদেশি-রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৫ বাংলাদেশি ও রোহিঙ্গা নারী–শিশুকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য এবং পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার ঝুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় আটক রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয় এবং দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

পাচারকারীরা ভুক্তভোগীদের নির্দিষ্ট সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল এবং এ সময় তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস