ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় এক্সকাভেটর চাপায় বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৯ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে খননের কাজে ব্যবহৃত এক্সকাভেটর চালানো অবস্থায় এর নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান ৩০ বছর বয়সী এক বাংলাদেশি। তবে তার নাম জানা যায়নি। শনিবার (৭ সেপ্টেম্বর) কেদাহ রাজ্যের কুলিমের কামপুং তেরাপ বাতু ১০-এর খনিতে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান বন্দর বাহারু সহকারী দমকল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহির রেজা রুসলাল জানান, শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘটনাস্থলে পৌঁছে একটি এক্সকাভেটর বিধ্বস্ত হয়ে পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি। এক্সকাভেটরটি বাম দিকে উল্টো ছিল এবং এর নীচে চাপা পড়ে ছিলেন ওই বাংলাদেশি। এ সময় তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

এরপর দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার অভিযান শেষ করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক