ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৬, ১:৪৩ বিকাল

Link Copied!

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত ওই প্রবাসীর নাম হানজালা। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টার দিকে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাইকমিশনের কল্যাণ সহকারী জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা হানজালার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয় এবং চিকিৎসকদের সঙ্গে কথা হয়। পরে রাত ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তিনি আরও জানান, হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে এবং হাইকমিশন পরিবারকে সহযোগিতা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী ভবনের টিনের চালের ওপর পড়ে গুরুতর আহত হন হানজালা। পরে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

হানজালার আত্মীয় প্রবাসী সেলিম ও মাসুদ জানান, তিনি প্রায় ৭–৮ মাস আগে মালদ্বীপে গিয়ে একটি বৈধ কোম্পানিতে কাজ শুরু করেন। প্রতিদিনের মতো কাজের অংশ হিসেবে ছাদে গাছের পরিচর্যা করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে তারা জানান।

পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় মরদেহ দ্রুত দেশে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত