ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

মানবাধিকার রক্ষায় সিআরপিসি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: আসিফ নজরুল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১১:১১ সকাল

Link Copied!

গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের সময় অধিকতর মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি) আইন-১৮৯৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সংশোধনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে দুই দিনব্যাপী ‘কমনওয়েলথ চার্টার ইয়ুথ ওয়ার্কশপ বাংলাদেশ-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “আমরা অধিকতর অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি ও কঠোর সুরক্ষার জন্য সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত করেছি, যা খুব শিগগিরই চূড়ান্ত হবে। এই উদ্যোগ মানবাধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতিরই অংশ।”

তিনি আরও বলেন, “আমরা দেওয়ানি কার্যবিধিও (সিভিল প্রসিডিউর কোড) সংশোধন করেছি, যাতে বিচার আরও দ্রুত, সহজলভ্য ও সাশ্রয়ী হয়।”

আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পূর্ণ ডিজিটালাইজেশন শুরু হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। এছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা সংক্রান্ত আইন সংশোধন, বিয়ের রেজিস্ট্রেশন ও বিবাহবিচ্ছেদের ডিজিটাল প্রক্রিয়া চালুর মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।

অতীতে বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও বক্তব্য রাখেন আসিফ নজরুল। তিনি বলেন, “এই আইনে ২৩টি খসড়া তৈরির পর দেশি-বিদেশি পরামর্শে চূড়ান্ত করা হয়েছে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এটি ‘খারাপ আইন’ নয়।”

তিনি দাবি করেন, “আইনটি আগের তুলনায় অধিকতর মানবাধিকার-সংবেদনশীল ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর হয়েছে।”

আসিফ নজরুল বলেন, “সরকার আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিটি আইনি সংস্কার করছে, যা কমনওয়েলথ চার্টারের মূল্যবোধের সাথেও সামঞ্জস্যপূর্ণ।”

ওয়ার্কশপে দেশের বিভিন্ন সম্প্রদায় ও পেশার তরুণরা গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানে কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রানচেস্কি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের সিদ্ধান্তের ওপর। সাহসী হোন, আওয়াজ তুলুন এবং নেতৃত্ব দিন।”

এর আগে কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “কমনওয়েলথ চার্টার বিশ্বের ৫৬টি দেশের ২৭০ কোটি মানুষের জন্য একটি নৈতিক মানদণ্ড।”

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রণীত কমনওয়েলথ চার্টারে সদস্য দেশগুলোর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধ ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক