ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৭ বিকাল

Link Copied!

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা- বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার মেয়েকে নিয়ে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে ইজিবাইক যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিঁটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে নাসিমা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে