ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে বাসের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ

Link Copied!

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সরজ আলী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক বোরহান হাওলাদার, যিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) সকাল ৬টার দিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায়।

নিহত সরজ আলী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া গ্রামের মৃত আদিল আলীর ছেলে। তিনি ঘটকচর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। আহত ভ্যানচালক বোরহান হাওলাদার একই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঘটকচর এলাকার জসিম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরবেলা সরজ আলী ভ্যানযোগে ঘটকচর থেকে মোস্তফাপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলেন পাইকারি কাঁচামাল কেনার উদ্দেশ্যে। পথে মোস্তফাপুর বড়ব্রিজের কাছে পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সরজ আলী।

গুরুতর আহত ভ্যানচালক বোরহান হাওলাদারকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘাতক বাসটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

কোয়েটায় জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৩

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel