ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

মাগুরায় দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১ জুন) বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌর এলাকার আবালপুর পেট্রোল পাম্পসংলগ্ন হাওড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে সাজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।

এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো