ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহান বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৬ বিকাল

Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোরেল ৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেল চলাচল সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত স্থগিত থাকবে।

ডিএমটিসিএলের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত এই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এর পেছনে কারণ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথক ফ্লাইপাস্ট ও প্যারাস্যুটিং মহড়া পরিচালনা করবে। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠান নিরাপদে সম্পন্ন করার জন্য মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে।”

মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় প্যারাস্যুটিং চলাকালীন যেকোনো ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা