ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মস্কোর কাছে কার্গো বিমান দুর্ঘটনায় সাতজনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ বিকাল

Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি সামরিক মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মস্কো থেকে এলাকার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা সাধারণত রুশ সামরিক বাহিনীর কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর এটি পরীক্ষামূলক (টেস্ট) ফ্লাইটে উড়ানো হয়েছিল। সেই ফ্লাইটে পাইলটসহ মোট সাতজন ক্রু উপস্থিত ছিলেন।

টেক-অফের কিছুক্ষণ পর ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় বিমানটি তীব্র শব্দে আছড়ে পড়ে। তবে জনবসতি থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় পাইলট ও ক্রুদের বাইরে আর কেউ হতাহত হয়নি বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা