ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল জনপ্রিয় টিকটকারের

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৫, ১:২৩ বিকাল

Link Copied!

নাইজেরিয়ার জনপ্রিয় কমেডিয়ান ও কনটেন্ট নির্মাতা রাজি আদেতোলা মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। গত সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির ওয়ো-ওগবোমোশো সড়কে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাঁদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।

জনপ্রিয় এই টিকটকার নেটিজেনদের কাছে ‘মিস্টার সানকু কমেডি’ নামে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সানকুর এক বন্ধু গুরুতর আহত হন।

‘মিস্টার সানকু কমেডি’ টিকটকে তার অভিনব গল্প বলার ধরন ও হাস্যরসাত্মক ভঙ্গিমার জন্য নেটিজেনদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২১ সালের শুরুর দিকে তরুণদের মাঝে পরিচিত মুখ হয়ে ওঠেন।

তাঁর মৃত্যুর আগের দিন প্রকাশিত শেষ ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে তিনি প্রার্থনা করেছিলেন, ‘আমি যেন নিজের পরিশ্রমের ফল ভোগ করার আগেই না মারা যাই।’ তার মৃত্যুর পর এই কথাগুলো এখন আরও হৃদয়বিদারক হয়ে উঠেছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার অভিনেত্রী ফুনমি আওয়েলেওয়া। সোশ্যাল মিডিয়া এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘সানকুর অবস্থার উন্নতির খবর শুনে আশাবাদী হয়েছিলেন। আমরা সবাই প্রার্থনা করেছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না।’

সানকুরের অকাল মৃত্যুকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। কনটেন্ট নির্মাতা ওজাইন কমেডি এক পোস্টে লেখেন, ‘বিশ্রাম নাও, সৈনিক’। টিকটক তারকা জিডেক্স প্রয়াত সানকুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘চিরবিদায়।’

এদিকে সানকুর মৃত্যুতে ভক্তরা শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি কেন সানকু?’ আরেকজন লিখেছেন, ‘আমরা সবাই জীবনের জন্য পরিকল্পনা করি কিন্তু জীবন আমাদের জন্য কী পরিকল্পনা করেছে, সেটা কেউ জানি না… হে ঈশ্বর!’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো