ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অক্টোবর ২০২৫, ৯:১২ সকাল

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরগঞ্জের উচাখিলার দিকে যাওয়ার পথে হরিপুর বেপারী পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সাজেদা খাতুন, নাতি নাঈম ও অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা খাতুনকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র