ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে বাসচাপায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ওই মোটরসাইকেল চালকের নাম মারুফ হাসান (৩০)। তিনি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে।

ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হাসান বুধবার সন্ধ্যার পর ফুলপুর থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা ঢাকা-শেরপুর মহাসড়কের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনানুসারে যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র