ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার করল ইরান ও বলিভিয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ সকাল

Link Copied!

ইরান ও বলিভিয়া ভারতীয় নাগরিকদের জন্য দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে ২০২৫ সালে যেসব দেশে ভারতীয়রা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন, সেই তালিকা থেকে দেশ দুটি বাদ পড়ল। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও বলিভিয়া সম্প্রতি তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানে ভ্রমণের জন্য এখন থেকে ভারতীয় নাগরিকদের অবশ্যই আগেই ভিসা নিতে হবে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ দেখিয়ে ইরানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়। এই প্রেক্ষাপটেই সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় ইরান।

নতুন নিয়ম অনুযায়ী, ইরানে ভ্রমণ বা ট্রানজিটের ক্ষেত্রেও যাত্রীদের আগেই ভিসার জন্য আবেদন করতে হবে।

এদিকে বলিভিয়াও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। এখন থেকে বলিভিয়ায় যেতে হলে ভারতীয় নাগরিকদের ই-ভিসার জন্য আবেদন করতে হবে। ই-ভিসা পেতে অনলাইনে আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক ফি পরিশোধ করতে হবে। অনুমোদিত ভিসা ডিজিটালি পাঠানো হবে, যা প্রবেশের সময় সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালেও বলিভিয়ায় ভারতীয় নাগরিকরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতেন, যা বিমানবন্দরে পৌঁছে ফরম পূরণ ও ফি প্রদানের মাধ্যমে প্রায় ভিসামুক্ত প্রবেশের সমতুল্য ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও বলিভিয়ার নতুন ভিসা নীতির ফলে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় নাগরিকদের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ